নাকি আমরা দাঁড়িয়ে আছি এক গভীর যুগ-সন্ধিক্ষণে—যেখানে পুরোনো শক্তির আধিপত্য টলছে, আর নতুন বাস্তবতা জন্ম নিচ্ছে নীরবে?
তত্ত্বের ভিড়ে হারিয়ে যাওয়া সত্যের খোঁজে—
ক্ষমতা, রাষ্ট্র ও শাসনের প্রকৃত রূপরেখা
একদিকে আধুনিক ভূ-রাজনীতির ক্ষমতার খেলা,
অন্যদিকে আল্লাহ প্রদত্ত ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা—
দুটি বই, এক চিন্তার যাত্রা। ভূ-রাজনীতি ও ক্ষমতার বাস্তবতা বুঝতে চাইলে—
রাষ্ট্রগুলোর ক্ষমতার দ্বন্দ্ব কেবল রাজনীতি নয়—
এর পেছনে রয়েছে ভৌগোলিক অবস্থান, সম্পদ ও কৌশলের গভীর হিসাব।
পূর্বের মূল্য ৩৫৭ টাকা
অফার মূল্য ২৫০ টাকা
‘হেজেমনি অ্যাট দ্য ক্রসরোডস’ বইটি ঠিক এই প্রশ্নগুলোরই জবাব খোঁজে। স্পষ্ট সংজ্ঞা, ঝরঝরে ভাষা ও টু দ্য পয়েন্ট বিশ্লেষণের মাধ্যমে বইটি উন্মোচন করে আজকের বৈশ্বিক শক্তি-রাজনীতির আসল চিত্র। এটি কেবল বিশ্বব্যবস্থার গল্প নয়—এ আমাদের প্রত্যেকের বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষাপট।
সভ্যতা বদলেছে। রাষ্ট্র বদলেছে। কিন্তু মানুষ এখনো নিরাপত্তা, ন্যায়বিচার আর মর্যাদার নিশ্চয়তা পায়নি। কখনো গণতন্ত্র, কখনো সমাজতন্ত্র, আবার কখনো ধর্মনিরপেক্ষতার নামে মানুষের উপর মানুষের শাসন—প্রতিটি ব্যবস্থাই বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রেখে গেছে বৈষম্য, জুলুম আর নৈতিক শূন্যতা। প্রশ্নটা তাই আরও গভীর— সমস্যা কি মানুষের, নাকি মানুষের বানানো শাসনব্যবস্থার? যে সিস্টেমটা মানুষ বানায়নি, যেখানে আইন, রাষ্ট্র, অর্থনীতি ও শাসনের দিকনির্দেশনাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই শাসনব্যবস্থার নাম— খিলাফাহ।
“খিলাফাহ” বইটি আসলে কী নিয়ে? ইমরান রাইহানের “খিলাফাহ” কোনো নতুন মতবাদ দাঁড় করানোর চেষ্টা নয়। এই বই ইসলামকে আধুনিক চিন্তার সাথে খাপ খাওয়াতে চায় না— বরং আধুনিক চিন্তাকে ইসলামের আলোয় যাচাই করে।
বইটিতে লেখক তুলে ধরেছেন—
কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি ও দর্শন
রাসূলুল্লাহ ﷺ–এর পর খুলাফায়ে রাশেদীনের বাস্তব রাষ্ট্র পরিচালনার মডেল
শাসক ও জনগণের সম্পর্ক—ক্ষমতা নয়, আমানত হিসেবে শাসন
কেন ইসলাম মানুষের তৈরি মতবাদের বিকল্প নয়, বরং মানুষের সংকটের সমাধান।