বেসিক প্যারেন্টিং ও Is He The Messenger

২৫%ছাড়

বই সম্পর্কে

বেসিক প্যারেন্টিং:
নিকট অতীতে ‘প্যারেন্টিং’ বিষয়ক অনেক বই প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ এ-বিষয়ে অনুপ্রেরণামূলক থেকে তাত্ত্বিক,নানা ধরনের বই হয়তো পাঠকদের অনেকেরই সংগ্রহে আছে। নিঃসন্দেহে সেসব বই থেকে পাঠকরা উপকৃত হয়েছেন। কিন্তু অনেক সময় হয়তো কঠিন-জটিল-তাত্ত্বিক আলোচনার ভিড়ে প্যারেন্টিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে অল্পই। একটি মানবশিশু যে ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে,তা যত বেশি অক্ষুণ্ণ থাকবে,তাকে আল্লাহর অনুগত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা তত বেশি সহজ হবে। পরম যত্ম ও পরিচর্যায় শৈশবেই যদি তার নিষ্কলুষ হৃদয়ে সঠিক আদর্শ ও চূড়ান্ত সফলতার বীজ বুনে দেওয়া না যায়,তবে প্যারেন্টিংয়ের এত এত জ্ঞান সবই পর্যবসিত হবে ব্যর্থতায়। তা হলে,বাবা-মা হিসেবে আমরা কীভাবে রক্ষা পাব ব্যর্থতার হাত থেকে? কীভাবে রক্ষা পাব শেষ-বিচারের দিন আল্লাহর নিকট আমানাতের খিয়ানাতকারী হওয়া থেকে? কীভাবে সন্তানকে গড়ে তুলব আল্লাহর পছন্দসই পন্থায়? কোন সে মৌলিক দিক,যার পরিচর্যা নিশ্চিত করবে আমাদের সন্তানদের দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সফলতা? দীর্ঘ তাত্ত্বিক আলোচনার বদলে ‘প্যারেন্টিং’ বিষয়ক এ-মৌলিক আলোচনাগুলোই তুলে ধরা হয়েছে এ-বইটিতে।

IS HE THE MESSENGER?:
একজন অন্ধ ব্যক্তি যেমন দিনের আকাশে জাজ্বক্যমান সূর্যটাও দেখতে পায় না, তেমনই কিছু মানুষের অন্তর্দৃষ্টি এমনই অন্ধ যে—তারা সূর্যের অস্তিত্বের থেকেও সত্য, উজ্বলতার থেকে স্পষ্ট, সর্বশ্রেষ্ঠ নবীর নবুওয়াতের সত্যতা উপলব্ধি করতে পারে না। কেউ-বা নামে মাত্র বিশ্বাস রাখলেও সুদৃঢ় নয় সে-বিশ্বাসে; কিংবা দোদুল্যমান সংশয়ে।সেই সংশয় দূর করে, অন্ধচোখে নবুওয়াতের সত্যতার আলো তুলে ধরতে সত্য-সন্ধানী লেখক মোহাম্মদ তোয়াহা আকবর রচনা করেছিলেন ‘কে উনি’ বইটি। বাংলা ভাষায় বইটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর, ইংরেজি ভাষাভাষী পাঠকদের জন্য নিয়ে এসেছেন বইটির ইংরেজি অনুবাদ ‘Is He The Messenger?’। মূলত ইন্টারন্যাশনাল পাঠকদের জন্য বইটির জন্ম হলেও, বাংলাদেশেও রয়েছে এখন অনেক ইংরেজি-সাহিত্য পড়ুয়া পাঠক। যাদের অনেকে আবার ইংরেজি মাধ্যমে পড়াশোনার কারণে, তেমন পারদর্শীও নয় বাংলা ভাষায়। এ-সকল পাঠকদের কথা মাথায় রেখেই বইটি প্রকাশ করেছে পেনফিল্ড পাবলিকেশন।এক বাক্যে বইটির আলোচ্য বিষয় তুলে ধরতে, লেখকের ভাষ্যে—‘নবীর উপরে ঈমান আনতে সাহায্য করার জন্যই ‘Is He The Messenger?’ বইটির জন্ম।

, ,

বেসিক প্যারেন্টিং ও Is He The Messenger

আসল মূল্য ছিল: ৪১৪৳ ।বর্তমান মূল্য: ৩১১৳ ।

অর্ডার করুন
২৫% ছাড়
লেখক মোহাম্মদ তোয়াহা আকবর, শায়খ আব্দুর রাজ্জাক ইবন আব্দুল মুহসিন আল বদর
সম্পাদক তাইব হোসেন, শাকির মাহমুদ সাফাত
প্রকাশনী পেনফিল্ড পাবলিকেশন
বিষয় সন্তান প্রতিপালন, সীরাতে রাসূল (সা.)
কভার

পেপার ব্যাক

সংস্করণ

1st Published, 2024,

ভাষা

বাংলা

রিভিউ

এখনো কোনো রিভিউ নেই।

“বেসিক প্যারেন্টিং ও Is He The Messenger” বইটির প্রথম রিভিউ আপনিই লিখুন

Your email address will not be published. Required fields are marked *

বিশুদ্ধ জ্ঞানের বিচরণক্ষেত্র।

যোগাযোগ

Scroll to Top
অর্ডার করুন