| লেখক | শাইখ আহমদ মূসা জিবরীল |
|---|---|
| প্রকাশনী | পেনফিল্ড পাবলিকেশন |
| বিষয় | ইবাদাত, ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল, Islamic Book, অনুবাদের বই, পেনফিল্ড পাবলিকেশন, রোযা/সিয়াম |
| সংস্করণ | 2nd Edition, 2nd Print, 2023 |
| ভাষা | বাংলা |
| ISBN | 9789849718024 |
| পৃষ্ঠা সংখ্যা | 232 |
| বাঁধাই | পেপারব্যাক |
| দেশ | বাংলাদেশ |
ফিকহু রমাদান (পেপারব্যাক)
বই সম্পর্কে
আমাদের প্রিয় রব্বে কারিম রমাদানের সিয়াম আমাদের ওপর ফরজ করেছেন এবং তিনিই আমাদের জন্য এর প্রতিদান দেবেন; কিন্তু রমাদানের সিয়াম-পালনের পূর্বে আমাদের জন্য জরুরি হলো, সিয়াম-বিষয়ক প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল ভালোভাবে জানা, বোঝা এবং সে অনুযায়ী আমল করা। এটি সকল মুমিনেরই কর্তব্য। কেননা, বিশুদ্ধ নিয়াত ও পদ্ধতিতে সিয়াম-পালন করলেই কেবল আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হয়ে থাকে।
বক্ষ্যমাণ এ গ্রন্থটিতে শাইখ আহমাদ মূসা জিবরীল হাফিজাহুল্লাহ রমাদানের বিভিন্ন মাসআলা আলোচনা করেছেন। তিনি হাম্বলী মাযহাবের কিতাবকে সামনে রেখে আলোচনা করলেও মাসআলাগুলো উপস্থাপনের ক্ষেত্রে একটি মাযহাবের ওপর সীমাবদ্ধ থাকেননি; বরং তুলনামূলক ফিকহি মাসআলাগুলোও আলোচনা করেছেন। ইমামদের মতামতগুলো তুলে ধরেছেন। এ ক্ষেত্রে হানাফী, মালিকী, শাফিয়ী ও হাম্বলী মাযহাবের ইমামদের মতামত বিশেষভাবে তুলে ধরেছেন। এরপর কেন ও কীভাবে এই মতগুলো এলো, কোনটি সঠিক হতে পারে—ইত্যাদি দেখিয়েছেন। উসুলুল ফিকহ ও তুলনামূলক ফিকহের আলোকে মাসআলাগুলো আলোচনা করা হয়েছে।
শাইখের এমন বিশ্লেষণধর্মী আলোচনার কারণে বইটির বিশেষত্ব হলো—এর মাধ্যমে পাঠক মাসআলা শেখার পাশাপাশি জানতে পারবেন মাসআলাটি কীভাবে এবং কী পদ্ধতিতে এলো। সেই সঙ্গে মুজতাহিদ ইমাম ও উলামায়ে কেরামের মতভিন্নতার দলিলভিত্তিক ও যৌক্তিক কারণ বুঝতে পারবেন, যা ভিন্নমতের প্রতি উদার ও সহনশীল হতে সহায়তা করবে।
ফিকহু রমাদান (পেপারব্যাক)
আসল মূল্য ছিল: ৩৫২৳ ।২৯২৳ বর্তমান মূল্য: ২৯২৳ ।
রমাদানের সিয়াম, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল এবং বিভিন্ন ফিকহি মতের দলিল ও যুক্তি বুঝতে সহায়ক বিশ্লেষণধর্মী গ্রন্থ।










রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।